রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন




গ্যাসের চাপ কম থাকবে ৩ দিন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ৫:৩১ pm
gas stove গ্যাস চুলা
file pic

আগামীকাল থেকে সোমবার পর্যন্ত দেশের দুটি এলএনজি রিগ্যাসিফিকেশন ইউনিটের একটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এতে দেশব্যাপী গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হবে।

বৃহস্পতিবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মোট ৭২ ঘণ্টা এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। তবে এই সময়ে আরেকটি এফএসআরইউ দৈনিক ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। কিন্তু গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

এর অর্থ দেশে এখন প্রায় ২ হাজার ৭০০ এমএমসিএফডি পাওয়া যাচ্ছে। কিন্তু রক্ষণাবেক্ষণের সময় কমে ২ হাজার ৫০০ এমএমসিএফডিতে নেমে আসবে।

দেশে গ্যাসের মোট চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ এমএমসিএফডি। জনসাধারণের এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD