রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন




সন্তানসহ গর্ভবতী নারীরাও গুমের শিকার হয়েছিলেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫ ৯:০০ pm
মায়ের ডাক মানববন্ধন ma enforced disappearances গুম Mayer Daak mothers_call Maayer Daak মায়ের ডাক মায়ের ডাক মানববন্ধন
file pic

গুম সংক্রান্ত তদন্ত কমিশন

গুম হওয়াদের মধ্যে নারীর তুলনায় পুরুষ উল্লেখযোগ্যভাবে বেশি। আংশিক কারণ হিসেবে বলা হয়েছে, অনেক নারী নির্যাতনের শিকার ও সামাজিক কলঙ্কের ভয়ে সামনে আসতে দ্বিধাগ্রস্ত। অনেক ক্ষেত্রে নারীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ তাদের পুরুষ আত্মীয়দের সঙ্গে তার সম্পর্ক ছিল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নারীদের জোরপূর্বক গুম করা হয়েছে। অনেক নারী তাদের সন্তানসহ নিখোঁজ হন। অনেকে আবার নিখোঁজের সময় গর্ভবতী ছিলেন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের আংশিক প্রতিবেদন থেকে তদন্ত প্রতিবেদন তৈরি করতে গিয়ে ভয়ংকর এসব তথ্য তুলে ধরা হয়েছে।

তদন্ত কমিশনে তাদের প্রতিবেদনে এক নারীর সাক্ষাৎকার নেয়ার কথা উল্লেখ করেছেন। ওই নারী কমিশনকে জানিয়েছেন তিনি একজন গর্ভবতী হলেও তাকে একমাস আটক রাখা হয়েছে। তার তিন বছর ও ১৮ মাস বয়সী দুই শিশুও একই সঙ্গে আটক ছিল। গর্ভবতী হওয়া সত্ত্বেও একজন পুরুষ অফিসার ওই নারীকে মারধর করতেন।

আটকে থাকা ছয় বছর বয়সী ছোট্ট এক শিশুর সাক্ষাৎকারও নেয়া হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির বয়স মাত্র ছয় বছর, তাকে মায়ের সঙ্গে সিটিটিসিতে আটক রাখা হয়েছিল। অন্য একটি ঘটনায়, একজন মা এবং তার মেয়েকে তৎকালীন র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাতে আটকে রাখা হয়েছিল। পরের দিন মেয়েটিকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। মায়ের কোনো খবর ছিল না।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের মতে, একজন ইমাম শিশুটিকে খুঁজে পেয়ে তাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। আমরা ( কমিশন) মেয়েটি এবং একজন প্রাপ্তবয়স্ক নারীকে সন্দেহভাজন র‍্যাব কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। যেখানে রাতে যে কক্ষগুলোতে তাকে রাখা হয়েছিল তার একটি কক্ষকে নিশ্চিতভাবে শনাক্ত করতে সক্ষম হন। তার মা আর ফিরে আসেনি।

প্রতিবেদনে আরো বলা হয়, গুম হওয়াদের মধ্যে নারীর তুলনায় পুরুষ উল্লেখযোগ্যভাবে বেশি। আংশিক কারণ হিসেবে বলা হয়েছে, অনেক নারী নির্যাতনের শিকার ও সামাজিক কলঙ্কের ভয়ে সামনে আসতে দ্বিধাগ্রস্ত। অনেক ক্ষেত্রে নারীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ তাদের পুরুষ আত্মীয়দের সঙ্গে তার সম্পর্ক ছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD