রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন




ঘন কুয়াশায় শাহজালালে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি ৬ ফ্লাইট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫ ৪:৩৪ pm
টার্মিনাল এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট
file pic

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ঘন কুয়াশায় স্পষ্টভাবে দেখা না যাওয়ায় ছয়টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এর মধ্যে তিনটি ফ্লাইট ঢাকার আকাশ থেকে ঘুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আর বাকি তিনটি ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।

রোববার (২ জানুয়ারি) মধ্যরাত আড়াইটা থেকে আজ সোমবার (৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত এ পরিস্থিতি চলতে থাকে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘন কুয়াশার কারণে কয়েকটি ফ্লাইট কলকাতায় ডাইভার্ট করা হয়েছে এবং তিনটি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সকাল ১০টার পর থেকে ফ্লাইট চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়।’

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতে কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের দুটি ফ্লাইট এবং ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় চলে যায়। পরবর্তীতে সকাল ৯টার পর ফ্লাইট তিনটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। এর মধ্যে ছিল– বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম ও জেদ্দা ফ্লাইট; এমিরেটস এয়ারলাইন্সের দুবাই ফ্লাইট; গাল্ফ এয়ারের বাহরাইন ফ্লাইট; ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা ও সিঙ্গাপুর ফ্লাইট এবং ড্রুক এয়ারের পারো থেকে আসা ফ্লাইটসহ আরও কয়েকটি রুটের ফ্লাইট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD