রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন




রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্যের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ১১:২৪ am
TRAFFIC ট্রাফিক accidents highway hig hway road crash uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident
file pic

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম মো. নুর আলম। তিনি ঢাকার আর্মি অ্যাভিয়েশনে সৈনিক পদে কর্মরত ছিলেন।

তার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা মরদেহ সিএমএইচে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সড়ক পার হওয়ার সময় সৈনিক নুর আলমকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। এরপর আরেকটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার বলেন, ‘কোন গাড়ির চাপায় ওই সেনা সদস্য নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি।’(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD