রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন




আমিন বাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১১:০৭ am
অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস Fire Incident Fire Service কারখানা শিখা আগুন নির্মাণ দুর্ঘটনা হতাহত নিহত অগ্নিকাণ্ড অগ্নি ফায়ার সার্ভিস bm কর্মক্ষেত্র ঝুঁকি কারখানা আগুন
file pic

সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ৯টি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার লিমা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯ ইউনিটের প্রচেষ্টায় মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে তা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানাতে পারেননি।

এর আগে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD