রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন




সরকারের উদ্যোগ ছিল বলেই ঈদযাত্রায় স্বস্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৫:০৮ pm
Jahangir Alam Chowdhury Adviser for Home Affairs জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা
file pic

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকারের উদ্যোগ ছিল বলেই ঈদযাত্রায় স্বস্তি এসেছে। ঈদের পর নিরাপদে যাতে ঢাকায় মানুষ ফিরতে পারেন সে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

শনিবার সকালে রাজধানীর গাবতলী টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদ যাত্রায় যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো ধরনের নাশকতার হুমকি নাই। কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবিলা করা হবে। জনগণ ষড়যন্ত্র মোকাবিলা করলে কেউ নাশকতা করতে পারবে না।

তিনি বলেন, এবার ঈদে সবাই ছুটি ভোগ করছে কিন্তু পুলিশ বিজিবি আনসার ছুটি কাটাচ্ছে না। তারা কিন্তু নিরাপত্তা দেয়ার জন্য ঢাকায় কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে এজন্য তারা কাজ করে যাচ্ছে। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন। আপনাদের বাসা বাড়ি ভালো থাকে। এজন্য তারা সব ধরনের কাজ করে যাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD