রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন




ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫ ২:১৯ pm
Army Staff Bangladesh Army বাংলাদেশ সেনাবাহিনী সেনা sena army Bangladesh Armed Forces AFD Military Army Navy Air Force সেনাবাহিনী আর্মি বাহিনী ‎বাংলাদেশ সশস্ত্র বাহিনী সামরিক শক্তি United Nations Peacekeeping Mission জাতিসংঘ শান্তিরক্ষা শান্তি মিশন নারী শান্তিরক্ষী UN শান্তিরক্ষী army
file pic

সম্প্রতি একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।শুক্রবার (২৩ মে) দুপুরে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেছে।

এই ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো এবং সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার অপচেষ্টা চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সেনাবাহিনী তাদের পোস্টে উল্লেখ করেছে, ‘গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।’

পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির একটি ছবি সংযুক্ত করে জনগণকে আরও সচেতন করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD