রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন




পরমাণুবিজ্ঞানী অধ্যাপক শমশের আলী আর নেই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ১২:১৪ pm
accidents passes away মৃত্যু মৃত্যুবরণ Shok শোক kill killed দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক লাশ grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা shok Death shok
file pic

বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ও ইমেরিটাস অধ্যাপক এম শমশের আলী মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

অধ্যাপক শমশের আলী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন গুণী শিক্ষক। তিনি শুধু একজন শিক্ষক বা গবেষকই ছিলেন না, ছিলেন উচ্চশিক্ষা বিস্তারে নিবেদিত একজন পথপ্রদর্শক। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, যেখানে তিনি প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার (৩ আগস্ট)বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাপক শমশের আলী স্ত্রী, দুই পুত্র, দুই পুত্রবধূ এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ আজ বাদ জোহর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে বাউবি পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাউবির বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এক শোকবার্তায় বলেন, অধ্যাপক শমশের আলী ছিলেন বাংলাদেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞানচর্চার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন নিষ্ঠাবান গবেষক, চিন্তাশীল শিক্ষক এবং মানবকল্যাণে নিবেদিতপ্রাণ এক সমাজসেবী। দেশের প্রান্তিক জনগণের কাছে উচ্চশিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাঁর যে ভূমিকা, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD