শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন




জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৫:৪৩ pm
highway hig hway Dhaka Metropolitan Police dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি dhaka তল্লাশিচৌকি ঢাকা বিএনপির গাবতলী ঢাকামুখী বাস যানবাহন তল্লাশি পুলিশ ঢাকা প্রবেশমুখ নয়াপল্টন রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি police vigilant পুলিশ অভিযান মোতায়েন bnp বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি গণসমাবেশ Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ক্ষুদ্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি, বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ও ধাওয়া দেয়।

শুক্রবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছেন পুলিশ সদস্যরা। পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর আন্দোলনকারীরা পিছু হটলেও দূর থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এদিকে সংসদের দক্ষিণ গেটের সামনে অবস্থিত তাবু সহ মূল সড়কের কয়েকটি স্থানে আগুন দিয়েছে আন্দোলনকারী।

দুপুর ২টা ১০ মিনিটের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সংসদ ভবন এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে। সংসদ ভবনের সামনের রাস্তা দিয়ে গাড়ি চলাচলে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ ও এর আশপাশের এলাকায় তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে খামারবাড়ি সড়কও পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। সেসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে।

এর আগে দুপুর ১০টার দিকে বিভিন্ন দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নেয় ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD