শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন




শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান গোলাম পরওয়ারের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৫:০০ pm
গোলাম পরওয়ার Mia Golam Parwar মিয়া গোলাম পরওয়ার Secretary General Jamaat-e-Islami জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল জামায়াত
file pic

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (০৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের দায়িত্ব হলো শিক্ষকদের যৌক্তিক দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আন্দোলনের শান্তিপূর্ণ সমাধান করা। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যৌক্তিকভাবে মেনে নিয়ে চলমান আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব। আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারের ঘটনায় শতাধিক শিক্ষক আহত হয়েছেন এটি অত্যন্ত বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের প্রতি আরও সহনশীল আচরণ করা উচিত। তিনি উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা জাতির ভবিষ্যতের জন্য ক্ষতিকর। অচিরেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে; এই সময় শিক্ষাব্যবস্থা অচল হয়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কঠোর অবস্থান থেকে সরে এসে আলোচনার মাধ্যমে শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে উদ্যোগ নেয়া প্রয়োজন। শিক্ষকদের আন্দোলনের দ্রুত অবসান ঘটিয়ে তাদের ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে আমি সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD