বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন




মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ১১:১০ am
Myanmar Burma Flag bd Bangladesh Flag মিয়ানমার বার্মা মিয়ানমার পতাকা বাংলাদেশ পতাকা
file pic

মিয়ানমারের অভ্যন্তরে ভয়াবহ মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। এ শব্দে কক্সবাজার টেকনাফ সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তের পূর্বে মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু শহর থেকে এ শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এক তথ্য সূত্রে জানা গেছে, মিয়ানমারের আরাকান রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক দখল করা এলাকাগুলো পুনরায় মিয়ানমারের জান্তা সরকার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তাই সেখানে অবস্থিত মিয়ানমারের বাহিনীগুলো ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দ্বন্দ্বের জেরে মর্টারশেল বিস্ফোরণ ঘটাচ্ছে। ওই বিস্ফোরণের আওয়াজ টেকনাফ সীমান্তে ভেসে আসছে।

হ্নীলার স্থানীয় বাসিন্দা নুর হোসাইন জানান, রাত সাড়ে ৯টা থেকে ৫ থেকে ৭ মিনিট পর পর উপর্যুপরি বিস্ফোরণের আওয়াজ শুনে আতঙ্কিত হচ্ছি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভুইয়া তাৎক্ষণিক জানান, মিয়ানমারের অভ্যন্তরে শাহপরীর দ্বীপের পূর্বে মংডু শহরে বোম্পিং বা বোমা বিস্ফোরণ হচ্ছে বলে শুনে আমরা ব্যাটালিয়ন থেকে সীমান্তের শাহপরীর দ্বীপে যাচ্ছি। বিস্তারিত আরও পরে জানাব। তবে মিয়ানমার প্রান্ত থেকে বিস্ফোরণের বিকট শব্দ টেকনাফে শোনা যাচ্ছে।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD