বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন




ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নতুন নির্দেশনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬ ৯:০২ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি কেন্দ্রীয় ব্যাংক
file pic

ব্যাংক-টু-ব্যাংক ডিজিটাল লেনদেন আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মে বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বা সেবা ফির সর্বনিম্ন হার ভ্যাটসহ এক শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ-২ (পিএসডি-২) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, এর আগে এনপিএসবির মাধ্যমে পরিচালিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস) ও বাংলা কিউআরভিত্তিক লেনদেনের জন্য মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়েছিল। বিদ্যমান সার্কুলারের অন্যান্য ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত রেখে শুধু বাংলা কিউআর কোডভিত্তিক মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এমডিআরের সর্বনিম্ন হার পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংক হিসাব, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ব্যবহার করে বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে ভ্যাটসহ সর্বনিম্ন এক শতাংশ এমডিআর আদায় করতে পারবে।

তবে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে উৎসাহ দিতে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান চাইলে নিজস্ব উদ্যোগে বিভিন্ন প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD