মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন




দেশে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, সংসদে জানালেন অর্থমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:২২ pm
ঋণ চুরি টাকা পাচার Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা taka taka money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার taka
file pic

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিক ভিত্তিক তপশিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। যা এই সময়ে ব্যাংকিং খাতে বিতরণকৃত মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বৃদ্ধি পাচ্ছে।

সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও জানান, ২০২২ সালে ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। যা উক্ত সময়ে বিতরণকৃত মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ। পরবর্তীতে ক্রমান্বয়ে এই চিত্র আরও অবনতির দিকে যায়। বিগত ৫ বছরে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২৪ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। এই পরিসংখ্যান দেশের অর্থনীতিতে এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংসদে উত্থাপিত তথ্য অনুযায়ী- গত ৫ বছরের খেলাপি ঋণের তুলনামূলক চিত্রে দেখা যায়, ২০২২ সালে মোট ঋণের পরিমাণ ছিল ১৬ লাখ ১৭ হাজার ৬৮৮ কোটি ৭৬ লাখ টাকা এবং খেলাপি ঋণ ছিল ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকা। খেলাপি ঋণের হার ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। ২০২৪ সালে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা এবং খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা। যার হার ছিল ১৭ দশমিক ৮৩ শতাংশ। পরের বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা এবং খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা ছিল মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ।

এতে বলা হয়- সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা এবং খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় পৌঁছেছে। যা মোট ঋণের ৩২.১৭ শতাংশ।

অর্থমন্ত্রী জানান, ফ্যাসিস্ট সরকার আমলে ব্যাংকখাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বৈদেশিক অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সন্দেহভাজন সমস্যা বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্জিত সম্পত্তির বিবরণী অনুসন্ধান, আইন ও বিচারবিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং অন্যান্য সংস্থাসহ বিভিন্ন দপ্তরের কার্যাবলীর মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এছাড়া ব্যাংকখাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। অর্থপাচার রোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ নানামুখী কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাত মাসে ২ হাজার ৯৫০ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ
একইদিন সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার চলতি বছর মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

তিনি বলেন, সরকার গঠনের পর থেকে বৈদেশিক ঋণ সহনশীল মাত্রায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে। বৈদেশিক ঋণে বাস্তবায়নের জন্য কোন নতুন প্রকল্প গ্রহণের আগে এসব প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণপ্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। যেন বৈদেশিক ঋণে নতুন কোনো অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা হয়।

মন্ত্রী বলেন, একইসাথে বৈদেশিক ঋণের প্রকল্পগুলো যাতে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। বিশেষ করে উচ্চ সুদের ও স্বল্পমেয়াদী অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বীমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
দেশের ৮২টি বীমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি একাই প্রায় তিন হাজার কোটি টাকার বীমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় বীমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও বড় ধরনের নৈরাজ্য দেখতে পেয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আইডিআরএকে নতুনভাবে সাজানো হয়েছে। দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে সব বীমা কোম্পানিকে দাবি পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনেক কোম্পানি অন্যায়ভাবে বীমাগ্রহীতাদের টাকা দিয়ে জমি কিনেছে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। এসব জমি বিক্রি করে বীমা দাবি পরিশোধে কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরপরও যেসব বীমা কোম্পানি দাবি পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকা প্রদান
সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিদেশফেরত প্রবাসীদের মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প-কারখানা, সেবা ও বাণিজ্য, ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রতি পর্যায়ে ১ হাজার কোটি করে তিন পর্যায়ে মোট ৩ হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ প্রদান করেছে। এ কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সফল বাস্তবায়নের পর তৃতীয় পর্যায়ের বাস্তবায়ন চলমান রয়েছে।

তিনি বলেন, গ্রাহক পর্যায়ে এ ঋণের সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ। এ ঋণের মাধ্যমে বিদেশগমনেচ্ছু ও বিদেশফেরত প্রবাসীদের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রথম পর্যায়ে ৪২ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৪২ হাজার ৩০৩ জন সুবিধাভোগী ঋণ সুবিধা গ্রহণ করেছেন।

অর্থমন্ত্রী বলেন, এছাড়া সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘উদ্যোগ’ কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তাদের চাহিদা ও মূল্যায়ন সাপেক্ষে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ব্যাংক ঋণ এবং সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদানসহ মোট ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়নের সুযোগ রয়েছে। কর্মসূচিটি পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম এর তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা হতে বৃদ্ধি করে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ তহবিল হতে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানতসাপেক্ষে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD