সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন




দুই মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ৪:১৯ pm
mutual fund mf মিউচ্যুয়াল ফান্ড শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket
file pic

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড এবং এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত বছরের জন্য আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড শেয়ারহোল্ডারদের ১.২০ শতাংশ লভ্যাংশ দেবে। ফান্ডটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচিত বছরে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.১৩ টাকা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০.১৩ টাকা। ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ।

এদিকে, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড আলোচিত বছরে শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ লভ্যাংশ দেবে। ফান্ডটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সূত্র অনুসারে, আলোচিত বছরে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.৪২ টাকা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১.৪৩ টাকা। ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD