রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন




হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১০:৩৯ pm
Directorate General Health Services DGHS স্বাস্থ্য অধিদপ্তর অধিদফতর হেলথ স্বাস্থ্য অধিদফতর
file pic

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ৯৭৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭০২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮৬৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট ৯৭ হাজার ৫২২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১১ হাজার ৫৪৯ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮১ হাজার ২৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৭ হাজার ৬১৩ জন ছাড়পত্র পেয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD