মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন




দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ২:১৬ pm
China usa চীন চীনা 中国 চুংকুও গণচীন us-china usa china
file pic

দক্ষিণ চীন সাগরে অবস্থিত চীনের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশের অভিযোগ তুলেছে চীনা সামরিক বাহিনী। অভিযোগ অনুসারে, বৃহস্পতিবার (২২ মার্চ) বেইজিং এর সমুদ্রসীমায় একটি মার্কিন যুদ্ধজাহাজ নজরে আসে চীনা সামরিক বাহিনীর। সতর্কবার্তা জানিয়ে সেটিকে ফেরত পাঠায় চীন। এক প্রতিবেদনে শুক্রবার (২৩ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চীনের পিপলস লিবারেশন আর্মি’র (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড জানায়, মার্কিন নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিলিয়াস যুদ্ধজাহাজটি প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে জলপথে প্রবেশের পর আইন অনুসারে সতর্কবার্তা জানিয়ে সেটিকে চলে যেতে বলে তারা।

পিএলএ’র মুখপাত্র তিয়ান জুনলি বলেছেন, ‘সরকারের অনুমতি ছাড়াই চীনের সমুদ্রসীমায় মিলিয়াস যুদ্ধজাহাজটি অনুপ্রবেশ করে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করেছে।’

তবে চীনের এই অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

কৌশলগত দক্ষিণ চীন সাগরের জলপথের মাধ্যমে প্রতি বছর হাজার কোটি ডলারের বাণিজ্য হয়ে থাকে। প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। অবশ্য আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী চীনের এই দাবি ভিত্তিহীন। এ ছাড়া ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ব্রুনাইও দক্ষিণ চীন সাগরের মালিকানার দাবিদার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD