শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন




এনসিপির সুপার সিক্সটিন কী, কারা আছেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ৬:২৩ pm
National Citizen Party NCP জাতীয় নাগরিক পার্টি ncp জাতীয় নাগরিক পার্টি এনসিপি পার্টির
file pic

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর ১৬ সদস্যের নাম প্রকাশ করেছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। এই ১৬ সদস্যের তালিকাকে ‘সুপার সিক্সটিন’ নাম দিয়েছে দলটি।

শুক্রবার দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের নাম উল্লেখ করা হয়।

এনসিপির ‘সুপার সিক্সটিন’ তালিকায় রয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়া রয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম।

বিজ্ঞপ্তিতে রাজনৈতিক পর্ষদকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এনসিপির রাজনৈতিক পর্ষদ থেকে বাদ পড়েছেন দলটির সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD