রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন




ভাষা শিখলে দেড় লাখ টাকা বেতনে জাপান যাওয়ার সুযোগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৪:৪৯ pm
labour জনশক্তি প্রবাসী MANPOWER EXPORTS migrant workers wage worker মাইেগ্রন অভিবাসী শ্রমিক মাইেগ্রন অভিবাসী শ্রমিক রেমিট্যান্স রেমিটেন্স মজুর ডলার রির্জাভ migrant workers worker মাইেগ্রন অভিবাসী শ্রমিক
file pic

জাপানি ভাষা শিখলে বিনা অভিবাসন ব্যয়ে দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও জাপানের ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আইএম জাপান) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এই সুযোগ পাওয়া যাবে।

জাপানগামী ১৭ কর্মীকে বিদায় জানাতে বুধবার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) আয়োজিত এক অনুষ্ঠানে কর্মকর্তারা এ তথ্য দেন।

এর আগে আইএম জাপানের মাধ্যমে বিনা অভিবাসন ব্যায়ে ‘টেকনিক্যাল ইন্টার্ন’ হিসেবে জাপানে গেছেন ৪৬১ জন। তারা জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানে এক থেকে দেড় লাখ টাকা বেতনে কাজ করছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএমইটির নিয়ন্ত্রণাধীন ৩৯টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং পাঁচটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে (আইএমটি) ছয় মাস মেয়াদী জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স রয়েছে। এই কোর্স সম্পন্ন করার পর আইএম জাপান তাদের ভাষাগত দক্ষতা ও শারীরিক সক্ষমতার যাচাই করে নির্বাচিতদের আরও পাঁচমাস শিক্ষণের আওতায় রাখে।

এ সময়ে তারা জাপানের ভাষা, খাদ্যাভ্যাস, কৃষ্টি ও নিয়ম-নীতির বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের পর বিনা খরচে জাপানে যাওয়ার সুযোগ পান।

জাপানে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে যাওয়া কর্মীরা প্রতি মাসে দেড় থেকে এক লাখ ৯০ হাজার জাপানি ইয়েন বেতন পাচ্ছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বাংলাদেশের টাকায় এক লাখ ২০ হাজার থেকে দেড় লাখের সমমান।

টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে তিন থেকে পাঁচ বছর সফলভাবে কাজ করে যাওয়া কর্মীরা পরবর্তীকালে দেশে ফেরার সময় জাপান থেকে অর্জিত দক্ষতার ওপর আইএম জাপান থেকে এককালীন ছয় থেকে ১০ লাখ জাপানি ইয়েন পাবেন। তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরির লক্ষ্যে ‘বিজনেস ইনসেনটিভ ফান্ড’ হিসেবে ওই অর্থ দেবে আইএম জাপান।

অনুষ্ঠানে বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম বলেন, “আইএম জাপানের মাধ্যমে এর আগে ৪৬১ জন টেকনিক্যাল ইন্টার্ন সম্পুর্ণ বিনা অভিবাসন ব্যয়ে জাপানে গিয়েছেন। তারা জাপানের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজ করছেন।

যারা বিনা অভিবাসন ব্যয়ে জাপান যেতে চান তাদের জাপানি ভাষা শেখার আহ্বান জানান বিএমইটির ডিজি।

বিএমইটির নিয়ন্ত্রণাধীন ঢাকার মিরপুরে (টেকনিক্যাল) অবস্থিত বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএমইটি, অতিরিক্ত মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা, আইএম জাপানের পরিচালক কোমিয়া মাসানোবু উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD