সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন




চট্টগ্রামে ঋণখেলাপির মামলা

বিদেশিসহ তিনজনকে ১২৩ কোটি টাকা পরিশোধের নির্দেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ ১০:৫৯ am
money laundering illegal process money generated criminal drug trafficking terrorist funding illegally concealing illicit drug trafficking corruption embezzlement gambling converting legitimate source crime jurisdictions আমদানি ওভার ইনভয়েসিং রপ্তানি আন্ডার-ইনভয়েসিং আমদানি-রপ্তানি অবৈধ জাল অর্থ পাচার জিএফআই মানি লন্ডারিং আর্থিক খাত গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ হুন্ডি অর্থ পাচার Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar Pagla Mosque পাগলা মসজিদ কোটি টাকা
file pic

চট্টগ্রাম ইপিজেড এলাকার শিল্পপ্রতিষ্ঠান এঅ্যান্ডবি আউটওয়ার লিমিটেডের চেয়ারম্যান ডেনমার্কের নাগরিক মাইকেল কোল্ডসহ তিন ব্যবসায়ীকে ১২৩ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার করা মামলায় এ নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। বাকি দুজন হলেন-এঅ্যান্ডবি আউটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আবেদিন এবং তার স্ত্রী সালেয়া আবেদিন। বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, ২০২০ সালে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার পক্ষ থেকে ১২২ কোটি ৬৫ লাখ ৭৭ হাজার টাকা ঋণ খেলাপির অভিযোগে মামলা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আদালত ১২৩ কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন। ৬০ দিনের মধ্যে এ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD