রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন




চ্যাট জিপিটি

যেভাবে চ্যাটজিপিটি দিয়ে স্মার্ট সিভি তৈরি করবেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ৬:১৩ pm
এআই Chat GPT ChatGPT চ্যাটজিপিটি চ্যাট জিপিটি Telegram app Messenger globally accessible freemium cross-platform encrypted cloud-based centralized instant messaging service application provides optional end-to-end encrypted chats chat video calling VoIP file sharing several other features টেলিগ্রাম অ্যাপ ক্লাউড-ভিত্তিক যুগপৎ ম্যাসেজিং ও ভয়েস ওভার আইপি সেবা অ্যান্ড্রয়েড গ্নু/লিনাক্স আইওএস ম্যাকওএস উইন্ডোজ টেলিগ্রামের ক্লায়েন্ট অ্যাপলিকেশন বার্তা, ছবি ভিডিও স্টিকার অডিও নথি পাঠানো টেলিগ্রাম
file pic

দ্রুত বিকাশমান প্রযুক্তির এই বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই বিপ্লবের ক্ষেত্রে অগ্রবর্তী এআই টুলটি হলো চ্যাটজিপিটি (চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার)। এই চ্যাটবট মিডিয়া ও মার্কেটিং থেকে কোডিং পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। এখানেই শেষ নয়। চ্যাটজিপিটি আকর্ষণীয় রেজুমে (জীবনবৃত্তান্ত) লেখার ক্ষেত্রেও দারুন চমক দেখিয়েছে। যা অনেকেরই স্বপ্নের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়েছে।

এএমবি ক্রিপ্টো এমন পাঁচটি উদ্ভাবনী উপায়ের কথা বলা হয়েছে, যেগুলো অনুসরণ করে ২০২৩ সালে চ্যাটজিপিটির সাহায্যে একটি আকর্ষণীয় রেজুমে লেখা সম্ভব।

চ্যাটজিপিটির সাহায্যে রেজুমে লেখার পাঁচটি কার্যকরী উপায়

১. রেজুমে টেমপ্লেট তৈরিতে চ্যাটজিপিটি

রেজুমে টেমপ্লেট তৈরির ক্ষেত্রে চ্যাটজিপিটির একটি অনন্য বৈশিষ্ট্য হলো এটি চাকরির বাজারের সাথে মানানসই ও গ্রহণযোগ্য কাঠামো অনুসরণ করে থাকে। চ্যাটজিপিটি তার উন্নত ভাষা দক্ষতার সাহায্যে কার্যকর ও সম্মিলিত বিন্যাসের মতো বিভিন্ন লেআউট তৈরি করতে পারে।

রেজুমে মূল বিষয়গুলো যেমন ব্যক্তিগত তথ্য, শিক্ষা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং কৃতিত্বের একটি স্পষ্ট, সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় উপস্থাপন করতে হয়। চ্যাটজিপিটি এ বিষয়গুলোর সাজিয়ে-গুছিয়ে পেশাদার ও ভিজ্যুয়ালি উভয়ভাবেই উপস্থাপন করতে পারে। এ ক্ষেত্রে অনুসরণীয় ধাপসমূহ-

• রেজুমের শ্রেণি চিহ্নিত করা: রেজুমের শুরুর দিকে আপনি যেই বিষয়টি রাখতে চান সেটি নির্দিষ্ট করুন। বিশেষ করে ব্যক্তিগত তথ্য, লক্ষ্য বা সংক্ষিপ্ত বিবরণ, কাজের অভিজ্ঞতা, শিক্ষা, দক্ষতা, সম্মাননা বা পুরস্কার ইত্যাদি।

• রেজুমের কাঠামো নির্দিষ্ট করা: আপনার প্রোফাইল বা পরিচিতির সাথে মানানসই কাঠামো নির্দিষ্ট করুন। যদি আপনি সম্প্রতি স্নাতক সম্পন্ন করে থাকেন, তাহলে আপনার জন্য রেজুমের শিক্ষা বিষয়ক কাঠামোটি যুতসই। আর যাদের ইতিপূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা অভিজ্ঞতা বিষয়ক কাঠামোটি সামনে রাখুন।

• রেজুমের ডিজাইন: এর পরের ধাপটি হলো রেজুমের ভিজুয়্যালি আকর্ষণ ফুটিয়ে তোলা। বিভিন্ন ধরনের ফন্ট, মার্জিন ও কালার ব্যবহার করে ভিজুয়্যালি আকর্ষণ ফুটিয়ে তোলা যায়।

• যাচাই ও সংশোধন: টেমপ্লেটের জন্য সব ধরনের তথ্য ইনপুটের পর সেটি চূড়ান্ত করার আগে যাচাই করা এবং কোনো অসঙ্গতি থাকলে তা ঠিক করা।

২. ব্যক্তিগত অর্জন পরিমাপে বুলেট পয়েন্ট ব্যবহার

চ্যাটজিপিটি রেজুমের জন্য সাধারণ বিবৃতিগুলো আকর্ষণীয় ও পরিমাপযোগ্য বুলেট পয়েন্টে রূপান্তর করতে পারে। এটির প্রেক্ষাপট বোঝার এবং সংক্ষেপে স্পষ্ট ভাষা প্রকাশ করার দক্ষতা রেজুমেতে চাকরিপ্রার্থীদের অভিজ্ঞতাগুলো পরিমাপযোগ্য কৃতিত্ব হিসেবে উপস্থাপন করতে পারে। এভাবে এটি রেজুমেটিকে নিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে তোলে।

চ্যাটজিপিটির সাহায্যে বুলেট পয়েন্ট ব্যবহারের ধাপ-

• মূল অর্জনগুলো চিহ্নিত করা: এক্ষেত্রে কাজের ভূমিকা প্রতিফলিত করুন এবং আপনার মূল অর্জন বা আপনার প্রকল্পগুলো চিহ্নিত করুন। এমন বিষয়গুলোতে গুরুত্ব দিন যেখানে আপনার উল্লেখযোগ্য প্রভাব বা ভূমিকা রয়েছে।

• ফলাফলের পরিমাণ নির্ধারণ: চ্যাটজিটিপির সহায়তায় এসব অর্জন পরিমাপযোগ্য হিসেবে রূপান্তর করা যায়। এক্ষেত্রে সংখ্যা, শতাংশ বা অন্যান্য ম্যাট্রিক্স ব্যবহার করা যেতে পারে, যা আপনার অর্জন বা ভূমিকা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে পারে।

• অ্যাকশন ভার্ব ব্যবহার করুন: সাফল্য অর্জনের ক্ষেত্রে আপনার ভূমিকা কার্যকরভাবে উপস্থাপন করতে প্রতিটি বুলেট পয়েন্ট একটি শক্তিশালী অ্যাকশন ভার্ব দিয়ে শুরু করুন। আর এজন্য চ্যাটজিপিটিতে সেভাবেই তথ্য ইনপুট করুন।

• বিষয়গুলো সংক্ষেপে উপস্থাপন করুন: স্বচ্ছতা ও সংক্ষিপ্ততার জন্য ভাষাকে পরিমার্জিত করতে চ্যাটজিপিটি ব্যবহার করুন। প্রতিটি বুলেট পয়েন্ট আপনার কৃতিত্বগুলো স্পষ্টভাবে প্রকাশ করে কি না তা নিশ্চিত করুন।

৩. নির্ভুল ভাষা নিশ্চিত করা

রেজুমের উৎকর্ষতার জন্য চ্যাটজিপিটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যারা স্থানীয় ইংরেজি ভাষাভাষী নন তাদের জন্য। এটি রেজুমের ভাষায় কোনো অসঙ্গতি (যেমন ব্যকরণগত ত্রুটি, বাক্যের গঠন ইত্যাদি) থাকলে সেগুলো দূর করে রেজুমের স্পষ্টতা, পেশাদার ও কার্যকারিতা নিশ্চিত করে।

চ্যাটজিপিটির সাহায্যে নির্ভুল ভাষা নিশ্চিতের ধাপ-

• প্রাথমিক ভাষা পর্যালোচনা: চ্যাটজিপিটিতে আপনার বর্তমান রেজুমের তথ্যগুলো ইনপুট করুন। এরপর ভাষার অসঙ্গতিগুলো চিহ্নিত করতে চ্যাটজিপিটিকে নির্দেশ দিন।

• বাক্য পুনর্গঠন: জটিল বা অস্পষ্ট বাক্যগুলো সুন্দর ও সাবলীল ভাষায় সাজিয়ে পুনরায় উপস্থাপনের জন্য চ্যাটজিপিটিকে নির্দেশ করুন।

• একই শব্দের পুনরাবৃত্তি পরিহার: চ্যাটজিপিটির শব্দভাণ্ডার ব্যাপক সমৃদ্ধ। এর ফলে রেজুমে একই শব্দের পুনরাবৃত্তি পরিহার করা সম্ভব। যা রেজুমেটি পড়ার সময় বাড়তি সৌন্দর্য যোগ করে।

• ব্যাকরণ ও বাক্যের গঠন পরীক্ষা: উপযুক্ত ব্যকরণ এবং যথার্থ ও নির্ভুল বাক্য গঠনে চ্যাটজিপিটি অনন্য। এই ধাপে আপনি আপনার রেজুমেটির ভাষা ও বাক্যের গঠনের যথার্থতা নিশ্চিত করুন।

• ধারাবাহিকতা মূল্যায়ন: এই ধাপে আপনার রেজুমে উপস্থাপিত তথ্যের ধারাবাহিকতা নিশ্চিত করুন। যেমন- বাক্যগুলো একই কালে (অতীত বা বর্তমান কাল) লেখা হয়েছে কি না, ধারণার যৌক্তিক অগ্রগতি নিশ্চিত হয়েছে কি না ইত্যাদি।

• পেশাদার স্বর সম্পর্কে প্রতিক্রিয়া: এই ধাপে রেজুমের সামগ্রিক স্বর অর্থাৎ পেশাদারিত্ব ও পাঠযোগ্যতার মধ্যে ধারাবাহিকতা ঠিক আছে কি না, তা যাচাইয়ের জন্য চ্যাটজিপিটিকে নির্দেশনা দিন।

• চূড়ান্ত পর্যালোচনা ও পরিমার্জন: অসঙ্গতিগুলো ঠিকঠাক করার পর রেজুমেটি চূড়ান্ত পর্যালোচনা ও পরিমার্জনের জন্য সংশোধিত রেজুমেটি চ্যাটজিপিটিতে ইনপুট করুন।

৪. এটিএস অপ্টিমাইজেশনে চ্যাটজিপিটি

চ্যাটজিপিটির ক্ষেত্রবিশেষ সংশ্লিষ্ট ও প্রয়োজনীয় শব্দ বা বাক্যাংশ প্রয়োগের সক্ষমতা রয়েছে। এ কারণে চ্যাটজিপিটি তথ্যগুলো সেই আঙ্গিকে সাজিয়ে রেজুমেকে আরো প্রাসঙ্গিক এবং এর এটিএস (অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম্স) অপ্টিমাইজেশন করতে পারে। এক্ষেত্রে যেসব ধাপ অনুসরণ করবেন-

• চাকরির প্রয়োজনীয় যোগ্যতা চিহ্নিত করা: আপনার প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বিশ্লেষণ করে আপনি কোন চাকরির জন্য উপযোগী চ্যাটজিপিটি সেটি নির্দিষ্ট করতে পারে। এজন্য প্রথমে চ্যাটজিপিটির ওয়েব ব্রাউজিং ফিচার ব্যবহার করে আপনার লক্ষ্য অনুযায়ী একটি কাজের তালিকা তৈরি করুন।

• রেজুমে পর্যালোচনা : চ্যাটজিপিটিতে আপনার বর্তমান রেজুমেটি ইনপুট করুন। এটি কাজের বিবরণের বিপরীতে আপনার বিষয়বস্তু বিশ্লেষণ করবে।

• কীওয়ার্ড ম্যাচিং: প্রয়োজনীয় বিশ্লেষণের পর চ্যাটজিপিটি সেই ক্ষেত্রগুলো সম্পর্কে আপনাকে পরামর্শ দেবে, যেই ক্ষেত্র বা চাকরির জন্য আপনি উপযোগী।

• রেজুমের বিষয়বস্তু কাস্টমাইজ করা: এই ধাপে স্বাভাবিকভাবে কীওয়ার্ডগুলো অন্তর্ভূক্ত করার জন্য চ্যাটজিপিটিকে আপনার রেজুমের বিভিন্ন বিষয় যেমন লক্ষ্য বা অভিজ্ঞতা ইত্যাদি পুনরায় লিখতে নির্দেশ করুন।

৫. রেজুমের ধারাবাহিক আপডেট ও পরিমার্জন
আপনি যেসব নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছেন সেগুলো রেজুমেতে থাকা জরুরি। এগুলো আপনার বিকাশকে বা যোগ্যতাকে প্রতিফলিত করে। চ্যাটজিপিটির সাহায্যে খুব সহজেই আপনি রেজুমের ধারাবাহিক আপডেট ও পরিমার্জন করতে পারেন।

চ্যাটজিপিটির সাহায্যে যেভাবে রেজুমে আপডেট করবেন

• প্রাথমিক মূল্যায়ন: চ্যাটজিপিটিতে আপনার বর্তমান রেজুমেটি ইনপুট করুন। এটি কোন কোন ক্ষেত্রে আপনার তথ্যগুলো আপডেট করা প্রয়োজন তা চিহ্নিত করবে।

• নতুন তথ্য অন্তর্ভুক্ত করুন: আপনি যেসব নতুন নতুন অভিজ্ঞতা, যোগ্যতা বা দক্ষতা অর্জন করেছেন সেগুলো ইনপুট করুন।

• নির্দিষ্ট ভূমিকার জন্য টেইলরিং: আপনার নির্দিষ্ট ভূমিকা বা লক্ষ্য সম্পর্কে চ্যাটজিপিটির সাথে আলোচনা করুন।

• পর্যালোচনা ও সংশোধন: সর্বশেষ এই ধাপে চ্যাটজিপিটি আপনার রেজুমের ভাষা ও বাক্য কাঠামোর পরিবর্তনের মাধ্যমে আপনার রেজুমের যথার্থতা নিশ্চিত করবে।

 

[চ্যাটজিপিটি প্রতিষ্ঠাতা কে, চ্যাটজিপিটি apps, চ্যাটজিপিটি download, চ্যাটজিপিটি ব্যবহারের নিয়ম, চ্যাটজিপিটি প্রথম আলো, চ্যাট জিপিটি কোন দেশের, চ্যাট জিপিটি উইকিপিডিয়া, চ্যাট জিপিটি মালিক কে, ChatGPT is a chatbot developed by OpenAI and launched on November 30, 2022. Based on a large language model, it enables users to refine and steer a conversation towards a desired length, format, style, level of detail, and language, চ্যাটজিপিটি একটি প্রোটোটাইপ হিসাবে ৩০ নভেম্বর ২০২২ তারিখে চালু হয়। ওয়েবসাইটটিতে চালু হওয়ার পাঁচ দিন পর এক মিলিয়নেরও বেশি ব্যবহারকারী নিবন্ধিত হয়েছিল। এটি জ্ঞানের অনেক ক্ষেত্রে এর প্রতিক্রিয়া এবং উত্তরগুলির জন্য মনোযোগ পেয়েছে। এর অসম নির্ভুলতাকে একটি প্রধান অপূর্ণতা বলা হয়।]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD