রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন




সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সাকিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪ ৫:৩৬ pm
Shakib Al Hasan সাকিব আল হাসান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি SHAKIB Shakib সাকিব bcb
file pic

নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব। শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শপথ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করবো মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার।’

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকায় ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়ী হন সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীক নিয়ে নির্বাচন করা বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পান মাত্র ৫ হাজার ৯৭৩ ভোট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD