শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন




ইজতেমা প্রাঙ্গণে ৬ জনের মৃত্যু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪ ৫:০৫ pm
World Ijtema Ijtema Islamic congregation Bishwa Ijtema gathering Muslims Tongi বিশ্ব ইজতেমা ইজতিমা তাবলিগ জামাত টঙ্গী তুরাগ নদী ধর্মপ্রাণ মুসলমান বিশ্ব ইজতেমা World Ijtema ইজতেমা
file pic

গাজীপুরের টঙ্গীতে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আগত আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে বুধবার থেকে প্রথম পর্বে আগতদের মধ্যে ছয়জন মারা গেলেন।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- জামালপুরের পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মো. ম‌তিউর রহমান (৫৫), নেত্রকোণার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা এখলাস মিয়া (৭০) ও ভোলার গোলি গ্রামের নজির আহমেদের ছেলে মো. সাহালম (৬০)।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান এ তথ্য জানান।

ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে মতিউর রহমান শ্বাসকষ্টজনিত রোগে এবং এখলাস ও সাহালম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এর আগে যেই তিনজন মারা গেছেন তারা হলেন- ইউনুছ মিয়া (৬০), জামান (৪০) ও আব্দুস সাত্তার (৭০)। এদের মধ্যে ইউনুছ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায়, জামানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং আব্দুস সাত্তারের বাড়ি নেত্রকোণা জেলায়। আব্দুস সাত্তার বৃহস্পতিবার ও বাকি দুজন বুধবার মারা যান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD