শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন




একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ৮:৪২ pm
অমর একুশে শহীদ মিনার Ekushey Padak award Bengali Language Movement Ministry Cultural Affairs administers 21 ২১ একুশে পদক পুরস্কার
file pic

ঘোষণা করা হয়েছে একুশে পদক। ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবার একুশে পদক পাচ্ছেন ২১ জন বিশিষ্ট ব্যক্তি।

মঙ্গলবার ২০২৪ সালের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এবার ভাষা আন্দোলনে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন মো. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)। শিল্পকলার বিভিন্ন শ্রেণির মধ্যে সংগীতে একুশে পদক পাচ্ছেন জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব। নৃত্যকলায় সম্মাননা পাচ্ছেন শিবলী মোহাম্মদ, অভিনয়ে ডলি জহুর ও এম এ আলমগীর, আবৃত্তিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী।

চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরীকে একুশে পদক দেয়া হচ্ছে। সমাজসেবায় এ সম্মাননা পাচ্ছেন আলহাজ রফিক আহামদ ও মো. জিয়াউল হক। এছাড়া, ভাষা ও সাহিত্যে পদক পাচ্ছেন কবি ড. মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন ও মিনার মনসুর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD