শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন




এখনই বাড়ছে না মেট্রোরেলের ভাড়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ৯:০৭ pm
Metro Rail Platform মেট্রোরেল প্ল্যাটফর্ম Dhaka metro rail formal test run Dhaka Metro Rail ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের
file pic

মেট্রোরেলের ভাড়া বাড়বে কিনা তা নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, ভাড়া এখনই বাড়ানো হবে না। তাছাড়া ভাড়া কমানোরও কোনও সুযোগ নেই।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে নিজ কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক ভাড়ার বিষয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আমাদের ভাড়া বাড়ানো বা কমানোর কোনও পরিকল্পনা নেই। তবে জাতীয় রাজস্ব বোর্ড যদি মেট্রোরেলের ওপর ভ্যাট নির্ধারণ করে, অথবা বিদ্যুৎ বিল বাড়লে সেক্ষেত্রে ভাড়া বাড়ানোর বিষয়ে চিন্তা করবো।

বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। এর জন্য সর্বনিম্ন এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বলাবলি করা হচ্ছে, মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বর্তমানে ২০ টাকার ভাড়া ২৩ টাকায় বৃদ্ধি পাবে। আর সর্বোচ্চ দূরত্বের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে বেড়ে হতে পারে ১১৫ টাকা। তবে মেট্রোরেল সূত্রে বলা হচ্ছে, মেট্রোরেলের সামগ্রিক আয়ের ওপর বার্ষিক ভ্যাট কর দেওয়া হয়, টিকিটের ওপর নয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD