শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন




সব স্কুলে পালন করতে হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ৮:২৯ pm
Mother Language Day শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা অমর একুশে শহীদ মিনার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা International Mother Language Day worldwide annual observance held 21 February promote multilingualism 21st February 1952 Bengali language vasa mas ভাষার মাস ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস
file pic

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ইংরেজি মাধ্যমের স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

একুশে ফেব্রুয়ারি সব স্কুল-কলেজ ও দপ্তরে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে বলা হয়েছে।

জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে কবিতা, গল্প ও সৃজনশীল লেখা লিখে এবং ছবি এঁকে শিক্ষার্থীরা যাতে তা স্কুল-কলেজের শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করে, সেই ব্যবস্থা নিতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

পতাকা টানানোর বিষয়ে মাউশি অফিস আদেশে বলেছে, দিবসটি পালনে সব শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করতে হবে, যা নামাতে হবে সূর্যাস্তের সময়।

আদেশটি মাউশির আওতাধীন সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান এবং মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD