মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন




শনিবার ধীরগতির সমস্যায় পড়তে পারে ইন্টারনেট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪ ৭:৫৬ pm
Internet interconnected network Ethernet BTRC ISP International Network ISP speed test অন্তৰ্জাল ইন্টারনেট আইপি ইন্টারনেট প্রটোকল ডেটা আদান প্রদান কম্পিউটার ডিভাইস ইথারনেট ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক আইএসপি ও পিএসটিএন প্রটোকল-৬ আইপিভি-৬ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি net নেট ইন্টারনেট Internet-ইন্টারনেট
file pic

সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণের জন্য আগামী ২ মার্চ দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের একাংশ ধীরগতির সমস্যায় পড়তে পারেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

সেখানে বলা হয়, কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেবল (সি-মি-উই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজ করবে কনসোর্টিয়াম। এ কাজের জন্য ২ মার্চ শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ সাবমেরিন কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ থাকবে।

“ফলে বিএসসিপিএলসির ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।”

তবে কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সি-মি-উই-৫) মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD