শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন




শপথ নিলেন আরো ৭ প্রতিমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ৯:১৭ pm
শপথবাক্য Oath oaths শপথ শপথ বাক্য শপথ পাঠ Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pm Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pm
file pic

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় যুক্ত হলেন আরো ৭ প্রতিমন্ত্রী। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে তারা শপথ নেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

গত ১১ প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ছিলেন ১১ জন। এবার ৭ জন যুক্ত হওয়ায় প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াল ১৮। সব মিলিয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা এখন ৪৪।

শপথ নেওয়া প্রতিমন্ত্রীরা হলেন নওগাঁ ২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের মো. আবদুল ওয়াদুদ ও চট্টগ্রাম ১৪ আসনের মো. নজরুল ইসলাম চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান এবং নাহিদ ইজাহার খান।

এর আগে তাদের নিয়োগের তথ্য জানিয়ে আজ শুক্রবারই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD