রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন




দিনের শুরুতেই সুযোগ নষ্ট করলো বাংলাদেশ, দাপট দেখাচ্ছে শ্রীলংকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ১১:৪৬ am
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh afg bangladesh Cricket-Bangladesh Cricket- Bangladesh
file pic

চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের মত দ্বিতীয়ও দিনেও সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। প্রথম দিন একাধিক ক্যাচ ফেলে লংকান ব্যাটারদের বড় ইনিংস খেলার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। দিন শেষে সংবাদ সম্মেলনেও এ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

আজ পঞ্চম ওভারে খালেদের করা অফ স্টাম্পের বাইরের বল ধনাঞ্জয়ার ব্যাটের কানা ছুঁয়ে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা মেহেদি মিরাজের খানিকটা সামনে পড়ে বল। লো হওয়া বল সামনের দিকে ঠিক সময়ে ঝুঁকতে পারলে তালুবন্দি করতে পারতেন মিরাজ। তবে তা হয়নি। আরও একটা সুযোগ নষ্ট করলো বাংলাদেশ।

সিলেটের মতোই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান পাচ্ছেন শ্রীলংকান ব্যাটাররা। প্রথম দিন শেষে তিন হাফ সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে লংকানরা। দ্বিতীয় দিনেও সেই ধারা বজায় রেখেছে চান্দিমাল-ধনঞ্জয়ারা। দিনের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়েছেন এই দুই ব্যাটার।

আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে লঙ্কানরা। দুই ওপেনার মাদুশকা ও করুনারত্নের জুটিতে আসে ৯৬ রান। রান আউট হয়ে মাদুশকা ফিরলেও কুশল মেন্ডিসকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন করুনারত্নে। এই দুই ব্যাটারের ব্যাটে দেড়শ পেরিয়ে ছুটছে সফরকারীরা।

এর আগে দিনের প্রথম বলেই দিনেশ চান্ডিমালের ব্যাটের কানা ছুঁয়ে বল গিয়েছিল প্রথম স্লিপে। কিন্তু সেটি ক্যারি করেনি। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা মাহমুদুল হাসান জয়ের খানিকটা সামনে ড্রপ করে।

১০২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৬৭ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। উইকেটে আছেন ধনাঞ্জয়া ও চান্দিমাল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD