রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন




জ্বালানি তেলের দাম আরও কমলো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ৪:২৫ pm
CNG stations CNG station Filing stations Filing station Petrol Octane Pump Price পেট্রোল অকটেন পাম্প Fuel energy জ্বালানি তেল Fuel Oil
file pic

দেশের বাজারে নতুন করে জ্বালানি তেলের দাম সমন্বয় করলো সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে জ্বালানি তেলের নতুন দর কার্যকর হবে।

তবে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি লিটার অকটেন ১২৬ এবং পেট্রোল ১২২ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

এর আগে গত ৭ মার্চ স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ তালিকা প্রকাশ করা হয়। এতে ভোক্তা পর্যায়ে ডিজেল ১০৮, কেরোসিন ১০৮, অকটেন ১২৬ ও পেট্রোল ১২২ টাকা দরে বিক্রির ঘোষণা দেয়া হয়েছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD