রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন




বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিমি যানজট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪ ১১:০০ am
মহাসড়ক মহা সড়ক Taxi pickup microbus truck accidents ঢাকা-টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল highway hig hway বিমানবন্দর সড়ক যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident road যানজট বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মোটরসাইকেল press motorbike bike motorcycles motorcycle Bike bike-show motorbike motorcycle motorcycles two-wheelers two wheeler বাইক শো মোটরবাইক মোটরসাইকেল রানার UM Brands bike রানার মহাসড়কে মোটরসাইকেল
file pic

বঙ্গবন্ধু সেতুর ওপর গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ১৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট শুরু হয়েছে।

আজ মঙ্গলবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজট হয়। এতে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকরা বিপাকে পড়েছেন।

বঙ্গবন্ধু সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল পাভেল জানান, সোমবার দিবাগত রাত ৯টার পর সেতুর ওপরে ১১টি গাড়ি বিকল হয়ে যায়। সেগুলো তাৎক্ষণিক অপসারণ করাতে কিছুটা সময় লাগে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৪২৭টি গাড়ি এই সেতু পার হয়। এতে কিছুটা যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সড়কে যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে গাড়ি চলাচল করছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD