রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন




তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ৪:২৯ pm
Vote Ballot Election Vote_Ballot_Election CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার vote ভোট
file pic

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ মে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে রয়েছে ১১২টি উপজেলা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের বৈঠকে এসব নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। বুধবার (১৭ এপ্রিল) কমিশন বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের উপজেলায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়ন বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬—৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।

তিনি বলেন, ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD