রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন




৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ মে, ২০২৪ ৯:০২ pm
HEATWAVE temperature তাপপ্রবাহ hot গরম আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Weather আবহাওয়া Weather আবহাওয়া Rain বৃষ্টি tem degree Celsius
file pic

দেশের চার বিভাগে আরও ৪৮ ঘণ্টার জন্য হিট আলার্ট ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যেতে পারে।

এ সময় বাতাসে জলীয় বাষ্পে আধিক্যের কারণে গরমের অস্বস্তিকর অনুভূতি হতে পারে।

এদিন সন্ধ্যা ৬টায় ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এর আগে গত বুধবার আবহাওয়া অধিদপ্তর রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের জন্য ৪৮ ঘণ্টা তাপদাহ সতর্কতা ঘোষণা করেছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD