রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন




বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চার্জশিট দুই মাসের মধ্যে: সিআইডি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২ জুন, ২০২৪ ৯:৩২ pm
specialized intelligence investigation wing police Criminal Investigation Department CID পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি
file pic

আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। রোববার (২ জুন) রাজধানীর মালিবাগ সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অবৈধ অর্থ স্থানান্তর এবং অনলাইন জুয়া নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ সম্পর্কিত গবেষণা ফলাফলের প্রচার ও দুটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে সিআইডি।

মোহাম্মদ আলী মিয়া বলেন, আমরা মাদক নিয়ে কার্যক্রম শুরু করেছি। এর আগে মাদক সেবনকারী এবং খুচরা বিক্রেতাদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। আমরা স্পেশাল ডাইমেনশন আকারে গডফাদারদের নিয়ে আসছি এবং মাদক গডফাদারদের যত অর্থ-সম্পদ আছে সেগুলো আইনের আওতায় নিয়ে আসছি। কোনোটা ফ্রিজ করেছি, আবার কোনোটা সিজ করা হয়েছে।

তিনি বলেন, আমাদের মানবপাচার তদন্ত সেল রয়েছে। সেটি ২৪ ঘণ্টা খোলা থাকে। এই সেলের একটি ব্রাঞ্চ বিমানবন্দরে রয়েছে। যারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়ে বিদেশ থেকে রিজেক্টেড হন, রিপোর্ট করার সঙ্গে সঙ্গে আমরা তাদের সমস্ত ডাটা সংগ্রহ করি। মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এছাড়াও কোনো ভুক্তভোগী যদি মামলার দায়ের করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি।

তিনি আরো বলেন, গত পরশুদিন মালয়েশিয়া শ্রমিক যাওয়ার বিষয়ে বিমানবন্দরে আমরা যেটা দেখেছি তার বিষয়ে যদি কোনো সংক্ষুব্ধ কেউ মামলা করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা শুধু পাচার মামলা নয়, এর পাশাপাশি অবৈধভাবে শ্রমিক পাঠানো বা অবৈধভাবে অর্থ আয় করে হস্তান্তর করেছে সেগুলো আমরা মানি লন্ডারিং আইনে মামলার আওতায় নিয়ে আসব।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD