রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন




মেট্রোরেলে ছিনতাই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ১১:১০ am
Dhaka metro rail formal test run Dhaka Metro Rail ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের
file pic

মেট্রোরেলে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মো. ফরিদ ওরফে পাগলা জসিম নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে তেজগাঁও থানার কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের ভেতর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ফরিদ ও তার দল মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করেন।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার বিকালে মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে যাত্রীর মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করেন ফরিদ ও তার সহযোগীরা। এ সময় যাত্রী টের পেলে তাকে ধরে ফেলেন। পরে কারওয়ান বাজার স্টেশনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘ফরিদ চিহ্নিত ছিনতাইকারী। তার দলে আরও দুজন আছে। তারা সাধারণত রিকশাযাত্রী নারীদের ব্যাগ, মোবাইল ফোন টান মেরে ছিনতাই করেন। কিন্তু ইদানিং তারা মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করছে।’

তিনি বলেন, ‘মেট্রোরেল নতুন হওয়ায় যাত্রীরা তুলনামূলক কম সাবধান থাকেন। তাই তাদের টার্গেট করে মেট্রোরেলে যাতায়াত করেন ফরিদ ও তার দল।’(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD