রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন




ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়লো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ১২:১৫ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা
file pic

কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের দায়ের করা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের আমিনের মেয়াদ বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তাকে সহযোগিতা করেন এডভোকেট খাজা তানভীর আহমেদ ও এস এম মিজানুর রহমান। আদালত ড. ইউনূসের জামিনের মেয়াদ আগামী ১৪ই আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন।

জামিন শুনানি শেষে খাজা তানভির আহমেদ বলেন, আদালত ড. ইউনূসের জামিন ১৪ই আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন এবং আপিল শুনানি মুলতবি রেখেছেন।

এর আগে ড. ইউনূস বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটে কাকরাইল শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ড. ইউনূস আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার যত কাজই থাকুক না কেন মামলার ধার্য তারিখে তিনি যথাসময়ে উপস্থিত থাকেন।

গত ২৩ মে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসের জামিন ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।

গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে ড. ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একইসঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করে শ্রম আদালতের দেয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD