রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন




কোটা সংস্কার আন্দোলন

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান পুলিশের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ১:২৬ am
Police Headquarter পুলিশ সদরদপ্তর পুলিশ হেডকোয়ার্টার PH পুলিশ সদর দপ্তর পুলিশ সদর দপ্তরের
file pic

কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ যথেষ্ট ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। কোথাও কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং শিক্ষার্থী ও জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে পুলিশ উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে।

বুধবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। তাতে আরও বলা হয়, যেকোনো দাবি আদায়ের নামে অরাজক পরিস্থিতি তৈরি করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা, সম্পদ বিনষ্ট করা কোনভাবেই কাম্য হতে পারে না।

তাছাড়া, চলমান আন্দোলনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির হীন উদ্দেশ্যে এবং উসকানি প্রদানের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

বিদ্যমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর মতো সহিংস কর্মকাণ্ড পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ পুলিশ সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD