মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন




১০ দিন পর মোবাইলে ফোর-জি সচল, বন্ধ ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ৪:১৭ pm
mobile tower Cell site cellular tower antenna network মোবাইল টাওয়ার রেডিয়েশন বিকিরণ নেটওয়ার্ক অপারেটর
file pic

টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। রোববার বিকেল ৩টার দিকে সারাদেশে ফোর-জি ইন্টারনেট সেবা সচল হয়। তবে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত চারটি অ্যাপ মোবাইলে এখনই চালু হচ্ছে না।

এদিকে ফোর–জি সেবায় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বাইটড্যান্সের প্ল্যাটফর্ম টিকটক বন্ধ রয়েছে।

এর আগে বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে আজ সকাল ১১টার দিকে মোবাইলে ইন্টারনেট সেবা চালুর তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওইদিন রাত ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। গত ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD