সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন




হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে নয়া ২ সুবিধা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ৪:৫৩ pm
Audio অডিও whatsapp হোয়াটসঅ্যাপ WhatsApp হোয়াটসঅ্যাপ Telegram app Messenger globally accessible freemium cross-platform encrypted cloud-based centralized instant messaging service application provides optional end-to-end encrypted chats chat video calling VoIP file sharing several other features টেলিগ্রাম অ্যাপ ক্লাউড-ভিত্তিক যুগপৎ ম্যাসেজিং ও ভয়েস ওভার আইপি সেবা অ্যান্ড্রয়েড গ্নু/লিনাক্স আইওএস ম্যাকওএস উইন্ডোজ টেলিগ্রামের ক্লায়েন্ট অ্যাপলিকেশন বার্তা, ছবি ভিডিও স্টিকার অডিও নথি পাঠানো টেলিগ্রাম
file pic

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী জনপ্রিয়। এর অন্যতম কারণ মাধ্যমটি সহজে ব্যবহার করা যায়। বার্তা বিনিময়ের পাশাপাশি অডিও ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার আনছে জনপ্রিয় এ অ্যাপটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যবহারকারীদের জন্য ভিডিও কলে ফিল্টারস ও ব্যাকগ্রাউন্ডস নামের নতুন দুটি সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে ভিডিও কল করার সময় স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের ফিল্টার এবং পটভূমি ব্যবহার করা যাবে। এর ফলে যেকোনো স্থান থেকে স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে।

শিগগিরই নতুন সুবিধাগুলো ব্যবহার করা যাবে। এই ফিচার ব্যবহারের সময় ভিডিও কলে বিভিন্ন রঙ যুক্ত করা যাবে। এছাড়া মোট ১০ ধরণের ফিল্টার ব্যবহার করা যাবে।

ব্যাকগ্রাউন্ডস সুবিধার মাধ্যমে ভিডিও কল চালু থাকা অবস্থায় পেছনের সব কিছু পরিবর্তন করা যাবে। ফিল্টারসের মতো ব্যাকগ্রাউন্ডসেও ১০ রকম দৃশ্য নির্বাচন করা যাবে। ফলে ভিন্ন ভিন্ন আবহে ভিডিও কল করার সুযোগ মিলবে।

এদিকে বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হলেও ব্যবহারকারীদের বিরক্তের কারণ হতে হয় অপরিচিতদের ম্যাসেজ। তাই হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার আনছে। যার মাধ্যমে অপরিচিত নম্বরের মেসেজ নিজে থেকেই ব্লক করে দেয়া হবে। ফলে কোনো বিভ্রান্তি বা বিরক্তির জায়গাই থাকবে না।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই ফিচার চালু করতে হলে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করতে হবে। পরে বিটা টেস্টার যারা অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন (2.24.20.16) ব্যবহার করছেন তারা হোয়াটসঅ্যাপের ‘থ্রি ডট’ মেনুতে যান। এরপর সেটিংস অপশনে ক্লিক করুন। সেখানে প্রাইভেসি অপশন বেছে নিন। সেই অপশনে গেলে ‘অ্যাডভান্সড’ নামে একটি অপশন দেখাবে সেটি ক্লিক করুন।

পরে দেখতে পাবেন ‘ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ।’ এটিতে ক্লিক করলেই অপরিচিত নম্বর থেকে আর কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে না আপনার কাছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD