রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন




সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ ১০:০৭ am
দোকানপাট shop food ভোজ্যতেল চিনি আটা mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান দোকানপাট বায়তুল মোকাররম মার্কেট
file pic

সপ্তাহের বিভিন্ন দিন পরিবার-পরিজন নিয়ে কেনাকাটার জন্য আমরা বের হয়ে থাকি। কিন্তু বাসা-বাড়ি থেকে বের হওয়ার পর যদি দেখেন মার্কেট কিংবা দোকানপাট বন্ধ, তখন মন খারাপ হওয়া স্বাভাবিক। এ জন্য বের হওয়ার আগে দেখে নেয়া ভালো, এদিন কোন কোন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। এবার তাহলে জেনে নিন আজ সোমবার (১১ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে।

যেসব এলাকার মার্কেট বন্ধ: আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

অর্ধদিবস বন্ধ যেসব মার্কেট: পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD