ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মহাখালী এলাকায় রেলপথ ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে তারা মহাখালী রেল ক্রসিং অবরোধ করে এবং দুটি আন্তঃনগর ট্রেন থামিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে শিশুসহ দুই ট্রেনের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে রেলে হামলার বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন রেলওয়ে ঢাকা বিভাগীয় পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এই মুহূর্তে সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে রেখেছে। আপাতত ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে এর আগে বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ঢাকায় আসার পথে উপকূল এক্সপ্রেসে আন্দোলনকারীরা হামলা চালিয়ে জানালার কাচ ভেঙে ফেলেছে। পরে ট্রেনটিকে পুলিশি পাহারায় সেখান থেকে ঢাকায় আনা হয়েছে।
হামলার ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, আন্দোলনকারীদের পাথরের আঘাতে একজন পুরুষ, মহিলা আহত হয়েছেন। এছাড়া রক্তাক্ত অবস্থায় একজন শিশুকেও দেখা গেছে।
কন্ট্রোল রুম থেকে আরো জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় রেল লাইনে ২টি আন্তঃনগর ট্রেন আটকে আছে। ট্রেনগুলো হলো- জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।
বনানীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল গণমাধ্যমকে বলেন, মহাখালী রেল ক্রসিংয়ের বর্তমান অবস্থা ভয়াবহ। ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা রেল ক্রসিংয়ের ওপর দাঁড়িয়ে আন্দোলন করছেন। তারা ট্রেন থামিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন। এ ছাড়া তাদের আন্দোলনের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় লাইনে দুটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে। সেগুলো হলো- জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকায় আসার পথে উপকূল এক্সপ্রেসে আন্দোলনকারীরা হামলা চালিয়ে জানালার কাঁচ ভেঙে ফেলেছেন। পরে ট্রেনটি পুলিশ পাহারায় সেখান থেকে ঢাকা স্টেশনে আনা হয়েছে। উপকূল এক্সপ্রেসে হামলার ঘটনায় কয়েকজন আহত আছেন। এই মুহূর্তে সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না।