রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন




বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ৬:৪২ pm
India flag ভারত পতাকা Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত
file pic

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলের এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার বাংলাদেশ-ভারতের সীমান্তের ২০৫০ এলাকা দিয়ে সোমবার বিকেল ৪টার দিকে ১০/১২ জনের একটি দল অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের গুলি ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলেও রুকন উদ্দিন (৩৫) ও জাকির হোসেন (৩০) নামের দুই যুবককে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎক।

আহতরা হলেন, নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন (৩৫) ও কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। তাদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠক হয়েছে। এই ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD