বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন




এক মিনিটেই আনুষ্ঠানিকতা, ভারতগামী কিংবা দেশে আসা যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ ১১:০৪ am
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর Benapole township Sharsha Jessore Petrapole Custom House Customs Land Port landport বাংলাদেশ ভারত বেনাপোল স্থলবন্দর স্থল বন্দর পোর্ট শার্শা পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন বর্ডার যশোর ট্রানজিট সীমান্ত শূন্যরেখা পাচার আমদানি রফতানি রপ্তানি
file pic

মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে পাসপোর্ট যাত্রীদের সকল প্রকার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের গমনাগমনের ব্যবস্থা করেছে বেনাপোল ইমিগ্রেশন। একইসেঙ্গে, বহিরাগতদের আনাগোনা শূন্যের কোঠায় আনতে সক্ষম হয়েছে তারা। সেক্ষেত্রে ভারতগামী কিংবা দেশে ফিরে আসা পাসপোর্টযাত্রীরা এখন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে পাসপোর্টযাত্রীরা ইমিগ্রেশনে পদে পদে বাধার সম্মুখীন হতেন। ইমিগ্রেশন পুলিশ ডেস্কে থাকা অবস্থায় যাত্রীদের পাসপোর্ট নিয়ে বিনাকারণে সময়ক্ষেপণ করতেন। ইনিয়ে বিনিয়ে পাসপোর্ট বা ভিসা নিয়ে যাত্রীদের সঙ্গে বচসায় লিপ্ত হতেন। কিন্তু মাস দুয়েক হলো এই অবস্থা থেকে যাত্রীরা পরিত্রাণ পেয়েছেন।

যাত্রীদের প্রতি পুলিশের সদয় আচরণ, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্যে পৃথক লাইনের ব্যবস্থা, দুই দেশের সরাসরি পরিবহণ যাত্রীদের জন্যে আলাদা ইমিগ্রেশন ডেস্ক, ই-পাসপোর্ট যাত্রীদের জন্যে ই-গেটে সেবা, ইমিগ্রেশন টার্মিনালে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, মুমূর্ষু রোগীদের জন্যে সারারাত ইমিগ্রেশন খোলা এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া সহজতর করায় বেনাপোল ইমিগ্রেশনের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বেনাপোল ইমিগ্রেশনে ওসি হিসেবে যোগদান করেন ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা।

তিনি যোগাদানের পরপরই ইমিগ্রেশনে বহিরাগত প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করেন। পাসপোর্ট যাত্রীদের নিরাপত্তায় সশস্ত্র আনসার ও আর্মড পুলিশকে কার্যকর করাসহ নানামুখি কর্মকাণ্ড শুরু করেন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমগ্রেশন দিয়ে বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার হাজার পাসপোর্ট যাত্রী গমনাগমন করে। এইসব যাত্রীদের বেনাপোলের ওপাশে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে আনুষ্ঠানিকেতা সম্পন্ন করতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। সেই হিসেবে বাংলাদেশের এপাশে খুবই কম সময়ে সকল প্রকার আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। সেকারণে যাত্রীরা বেনাপোল ইমিগ্রেশনের পরে খুবই সন্তুষ্ট।

শুক্রবার ভারত থেকে দেশে আসা পাসপোর্ট যাত্রী আব্দুল জব্বার বলেন, পেট্রাপোল ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা শেষ করতে ১০ মিনিটের বেশি সময় লেগেছে। কিন্তু দেশে ফেরার সময় ইমিগ্রেশনে সময় লেগেছে মাত্র দুই মিনিট। বেনাপোল ইমিগ্রেশনের সুশৃঙ্খল পরিবেশ আমাকে মুগ্ধ করেছে।

ভারতীয় পাসপোর্ট যাত্রী সৌরভ ঘোষ বাংলাদেশের ইমিগ্রেশনের কার্যকলাপে সন্তুষ্টি প্রকাশ করেন।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে একশ্রেণির দালাল দূর-দূরান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের নানাভাবে হয়রানি করে আসছিল। সিরিয়াল ছাড়া তাদের পাসপোর্টের কাজ তাড়াতাড়ি করে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি। কিন্তু সম্প্রতি কড়াকড়ি করায় ওইসব দালালদের দৌরাত্ম্য একেবারেই নেই বললে চলে।

যোগাযোগ করা হলে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, বর্তমানে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার যাত্রী যাতায়াত করছেন। যাত্রীদের সেবার মান বাড়াতে ইমিগ্রেশনে সেবার মান বাড়াতে নানামুখি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যাত্রীরা এখন হয়রানি ও ঝামেলামুক্ত পরিবেশে সিরিয়ালে দাঁড়িয়ে নিজেরাই তাদের কাজ সেরে নিতে পারছেন।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD