শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন




ক্যালিফোর্নিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১২ am
quake Earthquake ভূমিকম্প ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ-মহামারিতে বহু প্রাণহানি
file pic

উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যার মাত্রা ছিল ৭ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ফার্নডেল শহরের কাছে এবং সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিলোমিটার) উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগনের উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। এই এলাকা প্রায় ৪.৭ মিলিয়ন মানুষের বাসস্থল। তবে কিছুক্ষণ পর সতর্কতা বাতিল করা হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং কোনো বড় ধরনের ক্ষতি বা অবকাঠামোগত ধ্বংস হয়নি। কিছু বাড়িতে সামান্য ক্ষতি এবং দোকান থেকে পণ্যপত্র মেঝেতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। হামবোল্ট কাউন্টিতে ১০ হাজার এরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

ফার্নডেলের এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, ভূমিকম্পের পরে যে ভবনে তিনি ছিলেন, তার ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছিল ‘প্রতিটি ঘরে যেন একটি বোমা বিস্ফোরিত হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD