শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন




জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ৭:২১ pm
United Nations Nation UN ইউএন জাতিসংঘ পরিষদ secretary general United Nations UN António Manuel de Oliveira Guterres জাতিসংঘ মহাসচিব আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস
file pic

২০২৫ সালের জন্য সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে মানবাধিকার পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মানবাধিকার পরিষদের ব্যুরোতে থাকবেন। জাতিসংঘ মানবাধিকার পরিষদের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ হিসেবে এই ব্যুরো জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিটির প্রতিনিধিত্বকারী একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস-প্রেসিডেন্ট নিয়ে গঠিত।

গত অক্টোবর ২০২৪ থেকে শুরু হয় এই নির্বাচনের প্রক্রিয়া, যখন বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে ভাইস প্রেসিডেন্টের জন্য প্রার্থিতা দাখিল করে। এশিয়া-প্যাসিফিক গ্রুপ সর্বসম্মতিক্রমে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করে এবং এই প্রার্থিতা কাউন্সিলের অন্য সকল সদস্যের বিবেচনার জন্য পেশ করে। অবশেষে, সোমবার সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের মাধ্যমে এই প্রক্রিয়ার সফল সমাপ্তি হয়।

প্রসঙ্গত, ২০০৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত হওয়ার পর জাতিসংঘের মর্যাদাপূর্ণ এই মানবাধিকার পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম বাংলাদেশ দায়িত্ব পালন করতে যাচ্ছে। পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের সর্বসম্মতিক্রমে এ নির্বাচন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতিস্বরূপ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD