বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন




আইসিডিডিআরবি’র সেবা এখন মতিঝিলের ইত্তেফাক মোড়ে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ৮:২৯ pm
International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDR ICDDRB ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ আইসিডিডিআর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআর,বি ডেঙ্গুরোগী dengue fever mosquito corona dengue ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে corona dengue ডেঙ্গু রোগী করোনা dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া sees rise dengue cases
file pic

ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের ইত্তেফাক মোড়ে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের নতুন নমুনা কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় সিনিয়র লিডারশীপ টিমের সদস্য- ক্লিনিক্যাল অ্যান্ড ডায়গনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো ফজলুল কবির, ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের সিনিয়র ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. মুস্তাফিজুর রহমানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামীকাল থেকে বছরের ৩৬৫ দিন সকাল সাড়ে ৭ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবাই এই কেন্দ্রের মাধ্যমে আইসিডিডিআরবি’র ডায়াগনস্টিক সেবা গ্রহণ করতে পারবেন। এই কেন্দ্রের মাধ্যমে আইসিডিডিআরবি বিশ্বমানের ডায়াগনস্টিক পরিষেবা প্রদান করবে।

এ প্রসঙ্গে ড. তাহমিদ আহমেদ বলেন, ‘মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা পদ্ধতির উদ্ভাবন এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা আইসিডিডিআরবি’র অন্যতম লক্ষ্য। আমরা স্বপ্ন দেখি বিশ্বের প্রতিটি মানুষ সুস্থ ও স্বাস্থ্যকর জীবন উপভোগ করুক। পুরান ঢাকায় আমাদের ডায়াগনস্টিক পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবায়নে আমরা ভূমিকা রাখতে চাই। এই নতুন কেন্দ্রের মাধ্যমে সহজেই উচ্চ মানের ডায়াগনস্টিক সেবা পাওয়া যাবে, যার মাধ্যমে সবাই আরও সুন্দরভাবে তাদের জীবন যাপন করতে পারবেন।’

ডা. মো. ফজলুল কবির বলেন, ‘দীর্ঘদিন ধরেই ঢাকার দক্ষিণ অঞ্চলে বসবাসকারীরা আমাদের কাছে বিভিন্নভাবে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আইসিডিডিআরবি’র ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের চাহিদার কথা জানিয়েছেন। আইসিডিডিআরবি’তে আমরা ডায়াগনস্টিক নির্ভুলতার সর্বোচ্চ মান নিশ্চিত করা, মান নিয়ন্ত্রণে ক্রমাগত বিনিয়োগ করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোটোকল অনুসরণ করাকে সর্বোচ্চ গুরুত্ব দেই।’

আইসিডিডিআরবি’র ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতি বছর আইসিডিডিআরবি’র ঢাকা ও মতলব হাসপাতালে আগত আড়াই লাখেরও বেশি রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করে।

নতুন নমুনা সংগ্রহ কেন্দ্রটি ইত্তেফাক মোড় সংলগ্ন লিলি পদ্ম সেন্টার (চতুর্থ তলা), ৩ আরকে মিশন রোড, মতিঝিল, ঢাকায় অবস্থিত। বিস্তারিত জানতে +৮৮০১৭৩০০১২৮৭৯ নম্বরে কল করতে বলা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD