রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন




অনুমতি ছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫ ৮:৩৯ pm
Bangladesh–India বাংলাদেশ-ভারত Bangladesh India বাংলাদেশ ভারত Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ
file pic

পতাকা বৈঠকে সিদ্ধান্ত

হেড কোয়ার্টারের চিঠি ছাড়া সীমান্তে বিএসএফ বা বিজিবি কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে দুদিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনার পর এ বৈঠকের আয়োজন করা হয়। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চৌকা সীমান্তে ১৭৭-এর ২ এস এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাটি খনন করছিল। এসময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এতে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ। পরে দুপুরে বিজিবির অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুই পক্ষ আলোচনার মধ্যেমে বিএসএফ বা বিজিবির হেড কোয়াটারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।

এর আগে গত সোমবার থেকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD