রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন




আরও কমলো পঞ্চগড়ের তাপমাত্রা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫ ১১:০৯ am
Mild cold wave আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 Cold শীত winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা শৈত্যপ্রবাহ
file pic

পঞ্চগড়ের তাপমাত্রা সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।তিন ঘণ্টার ব্যবধানে আর কমে তাপমাত্রা। সেখানে তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রির ঘরে নেমে গেছে। শুক্রবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রির ঘরে নেমে গেছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সারাদেশের মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এর তিন ঘণ্টা আগে সকাল ৬টায় তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায় । এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD