রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন




শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫ ৮:২৬ pm
আয়নাঘর Aynaghar আয়নাঘর আয়না ঘর
file pic

শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা জানান।

বিকেল সাড়ে ৫টার দিকে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান কমিশনের সদস্যরা। সেই সঙ্গে তারা ড. ইউনূসকে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’, যা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টা ‘আয়নাঘর’ পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন।

জবাবে কমিশনের আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে, তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।’

এদিন বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি ৬ বছরের শিশুকেও গুমের নির্মম বর্ণনা তদন্তে উঠে এসেছে বলেও ড. ইউনূসকে জানিয়েছেন কমিশনের সদস্যরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD