রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন




Civil Aviation

সৌদি আরবে যেতে কর্মীদের ‘মেনিনজাইটিস’ টিকা লাগবে না

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫ ১:১৬ pm
সিভিল এভিয়েশন সিএএবি বেবিচক CAAB Civil Civil Aviation Authority of Bangladesh বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
file pic

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ

সৌদি আরবে গমনেচ্ছু কর্মীদের ‘মেনিনজাইটিস’ টিকা নিতে হবে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে ওমরাহ ও ভ্রমণ ভিসায় যারা যাবেন তাদেরকে অবশ্যেই টিকা নিতে হবে। ভ্রমণের ১০ দিন আগে এই টিকা নিতে হবে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

গতকাল হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেয়ার সনদ সঙ্গে রাখতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD