রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন




কে হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ ৯:০৪ pm
Ministry of Information and Broadcasting তথ্য মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় information broadcasting minister তথ্য ও সম্প্রচারমন্ত্রী তথ্যমন্ত্রী তথ্য মন্ত্রণালয়
file pic

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন।

নাহিদ তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর আলোচনা শুরু হয়েছে এ দুই মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন।

আইন অনুযায়ী, কোনো উপদেষ্টা পদত্যাগ করলে তাৎক্ষণিক ওই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনি দায়িত্ব পুনঃবণ্টন করে দেন।

জানা গেছে, আজ তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের না-ও হতে পারে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আলোচনায় রয়েছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে উপদেষ্টা করা হলেও তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম।

এ ছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জন্যও আলোচনা চলছে। তবে সরকারি সূত্র জানিয়েছে, কোনো নতুন লোক উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে না। যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের মধ্যেই বণ্টন হতে পারে নাহিদ ইসলামের এ দুই মন্ত্রণালয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD